শুক্রবার, ১২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত মুসল্লি খুন, ঘাতক গ্রেফতার পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে শ্রীমঙ্গলে জলাবদ্ধতা: পানিবন্দি হাজারো মানুষ কালবৈশাখীর তাণ্ডব কাটিয়ে ফিরল স্বস্তি: লাউয়াছড়া সড়কে যান চলাচল স্বাভাবিক জনপদের দর্পণ হতে কমলগঞ্জে এলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ ভোরে কমলগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা: বাসের পেছনে ট্রাকের ধাক্কা, ৩৫০ মুরগির প্রাণহানি ও আহত ২ কমলগঞ্জে ৬৩০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই শ্রীমঙ্গলে অবৈধ তেল মজুদ: দুই ব্যবসায়ীকে জরিমানা কমলগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু, চা শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন

শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত মুসল্লি খুন, ঘাতক গ্রেফতার

রিপোর্টার : / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মসজিদের ভেতরে ফজরের নামাজ চলাকালে এক মুসল্লিকে হত্যা করার ঘটনা ঘটেছে। আজ রবিবার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হাফিজ মিয়া। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফজরের নামাজ আদায়ের সময় হঠাৎ করে তাকে আঘাত করা হয়। আঘাতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই অভিযুক্ত জসিম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

মসজিদের মতো পবিত্র স্থানে এ ধরনের সহিংস ঘটনার পর এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আরো সংবাদ পড়ুন...