শুক্রবার, ১২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত মুসল্লি খুন, ঘাতক গ্রেফতার পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে শ্রীমঙ্গলে জলাবদ্ধতা: পানিবন্দি হাজারো মানুষ কালবৈশাখীর তাণ্ডব কাটিয়ে ফিরল স্বস্তি: লাউয়াছড়া সড়কে যান চলাচল স্বাভাবিক জনপদের দর্পণ হতে কমলগঞ্জে এলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ ভোরে কমলগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা: বাসের পেছনে ট্রাকের ধাক্কা, ৩৫০ মুরগির প্রাণহানি ও আহত ২ কমলগঞ্জে ৬৩০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই শ্রীমঙ্গলে অবৈধ তেল মজুদ: দুই ব্যবসায়ীকে জরিমানা কমলগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু, চা শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন

কালবৈশাখীর তাণ্ডব কাটিয়ে ফিরল স্বস্তি: লাউয়াছড়া সড়কে যান চলাচল স্বাভাবিক

রিপোর্টার : / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়া গাছ অপসারণের পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার (২ মে) সন্ধ্যা ৬টায় এই সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে লাউয়াছড়া বনের ‘গাড়িভাঙা’ এলাকাসহ সড়কের একাধিক স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে। ফলে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়কটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকসহ শতাধিক যানবাহন আটকা পড়ে।

সড়ক বন্ধের খবর পেয়ে বন বিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে গাছ অপসারণের কাজ শুরু করেন। বনাঞ্চলের ভেতরে বিশালাকায় গাছগুলো সরাতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, যার ফলে কয়েক শ যাত্রী ও চালক চরম দুর্ভোগে পড়েন।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুপুরে আকস্মিক ঝড়ো বৃষ্টিতে একাধিক স্থানে বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যদের নিরলস প্রচেষ্টায় গাছ অপসারণ শেষ হলে বিকেল ৬টায় পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বর্তমানে লাউয়াছড়া রুটে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও দুর্ঘটনা এড়াতে চালকদের সতর্কতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।


আরো সংবাদ পড়ুন...