কমলগঞ্জে তিন শতাধিক দৌড়বিদদের অংশগ্রহণে লাউয়াছড়া ম্যারাথন অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিন শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হলো ‘লাউয়াছড়া ম্যারাথন’।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কমলগঞ্জ রানার্স এর উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রানাররা
২৫ কিমি, ১০ কিমি ও ৫ কিমি এই তিন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।
কমলগঞ্জ রানার্সের পৃষ্টপোষক সৈয়দ জামাল হোসেন ও জাকির হোসেন বলেন, প্রথমবারের আয়োজনে ভালো সাড়া মিলেছে। আমাদের এ আয়োজনের বিশেষত্ব হলো স্বাধীনতার গৌরবকে উদযাপনের পাশাপাশি পরিবেশ সচেতনতা ও সুস্বাস্থ্যের বার্তা ছড়িয়ে দেওয়া। পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন বড় ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। লাউয়াছড়ার সবুজ অরণ্যে স্বাধীনতার এই দৌড় কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি প্রকৃতির সাথে আমাদের মৈত্রীর বন্ধন এবং দেশপ্রেমের এক অনন্য বহিঃপ্রকাশ।’
ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও সকল দৌড়বিদদের মেডেল প্রদান করা হয়।