শুক্রবার, ১২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে মসজিদে নামাজরত মুসল্লি খুন, ঘাতক গ্রেফতার পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে শ্রীমঙ্গলে জলাবদ্ধতা: পানিবন্দি হাজারো মানুষ কালবৈশাখীর তাণ্ডব কাটিয়ে ফিরল স্বস্তি: লাউয়াছড়া সড়কে যান চলাচল স্বাভাবিক জনপদের দর্পণ হতে কমলগঞ্জে এলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ ভোরে কমলগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা: বাসের পেছনে ট্রাকের ধাক্কা, ৩৫০ মুরগির প্রাণহানি ও আহত ২ কমলগঞ্জে ৬৩০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই শ্রীমঙ্গলে অবৈধ তেল মজুদ: দুই ব্যবসায়ীকে জরিমানা কমলগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু, চা শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন

ট্রেন থেকে পড়ে প্রাণহানি—কমলগঞ্জে নিহত যুবক জুবায়ের

রিপোর্টার : / ৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে কোরআনে হাফেজ জুবায়ের আহমেদ (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের মাগুরছড়া পুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে এ এলাকার রেল সেতুর নিচের গাইড ওয়ালের ঝোঁপ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত যুবক কোরআনে হাফেজ জুবায়ের আহমেদ কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের বাসিন্দা চোরাগ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, বুধবার দুপুর ১২ টায় মাগুরছড়া পুঞ্জি এলাকায় রেলসেতুর নিচের ঝোঁপে স্থানীয় বাসিন্দারা অজ্ঞাত যুবকের মরদেহ প্রথমে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
স্থানীয়রা জানায়, জুবায়ের একজন কোরআনে হাফেজ। বুধবার সকালে কয়েকজন বন্ধু মিলে শ্রীমঙ্গলে ঘুরতে যায়। পরে ঢাকা থেকে ছেড়ে আন্তঃনগর পারাবত ট্রেনে কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে ফেরার পথে অন্য বন্ধুরা ট্রেনের ভেতরে গেলেও জুবায়ের ট্রেনের ছাদে উঠে যায়। ট্রেনটি লাউয়াছড়া পাহাড় অতিক্রম করার সময় পাহাড়ের ভেতরে গাছের ডালের সঙ্গে বাড়ি লেগে সে নিচে পড়ে সেতুর গাইড ওয়ালে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে।
জানতে চাইলে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের (জিআরপি) ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার জানান, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।’


আরো সংবাদ পড়ুন...