শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম :
ভোরে কমলগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা: বাসের পেছনে ট্রাকের ধাক্কা, ৩৫০ মুরগির প্রাণহানি ও আহত ২ কমলগঞ্জে ৬৩০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই শ্রীমঙ্গলে অবৈধ তেল মজুদ: দুই ব্যবসায়ীকে জরিমানা কমলগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু, চা শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন কমলগঞ্জে তিন শতাধিক দৌড়বিদদের অংশগ্রহণে লাউয়াছড়া ম্যারাথন অনুষ্ঠিত ট্রেন থেকে পড়ে প্রাণহানি—কমলগঞ্জে নিহত যুবক জুবায়ের মৌলভীবাজার সীমান্ত মাদক ও অবৈধ পণ্য প্রবেশে ঝুঁকিতে কমলগঞ্জে মনিপুরী মুসলিম শিক্ষার্থীদের মাঝে বিএমইটি বৃত্তি ও নগদ অর্থ বিতরণ

অর্থহীন লেখা ১

রিপোর্টার : / ৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

যে কথাকে কাজে লাগাতে চাও, তাকে কাজে লাগানোর কথা চিন্তা করার আগে ভাবো, তুমি কি সেই কথার জাদুতে আচ্ছন্ন হয়ে গেছ কিনা। তুমি যদি নিশ্চিত হও যে, তুমি কোনো মোহাচ্ছাদিত আবহে আবিষ্ট হয়ে অন্যের শেখানো বুলি আত্মস্থ করছো না, তাহলে তুমি নির্ভয়ে, নিশ্চিন্তে অগ্রসর হও। তুমি সেই কথাকে জানো, বুঝো, আত্মস্থ করো; মনে রাখবে, যা অনুসরণ করতে চলেছো, তা আগে অনুধাবন করা জরুরি; এখানে কিংকর্তব্যবিমূঢ় হবার কোনো সুযোগ নেই।

কোনো কথা শোনামাত্রই কি তুমি তা বিশ্বাস করবে? হয়তো বলবে, করবে, হয়তো বলবে “আমি করবো না।” হ্যা, “আমি করবো না” বললেই সবকিছু অস্বীকার করা যায় না, হয়তো তুমি মনের গহীন গভীর থেকে ঠিকই বিশ্বাস করতে শুরু করেছো সেই কথাটি, কিন্তু মুখে অস্বীকার করছো। তাই সচেতন থাকো, তুমি কী ভাবছো— তার প্রতি; সচেতন থাকো, তুমি কি আসলেই বিশ্বাস করতে চলেছো ঐ কথাটি… শুধু এতটুকু বলি, যা-ই বিশ্বাস করো না কেন, আগে যাচাই করে নাও; আর এতে চাই তোমার প্রত্যুৎপন্নমতিত্ব


আরো সংবাদ পড়ুন...