রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম :
জনপদের দর্পণ হতে কমলগঞ্জে এলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ ভোরে কমলগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা: বাসের পেছনে ট্রাকের ধাক্কা, ৩৫০ মুরগির প্রাণহানি ও আহত ২ কমলগঞ্জে ৬৩০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই শ্রীমঙ্গলে অবৈধ তেল মজুদ: দুই ব্যবসায়ীকে জরিমানা কমলগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু, চা শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন কমলগঞ্জে তিন শতাধিক দৌড়বিদদের অংশগ্রহণে লাউয়াছড়া ম্যারাথন অনুষ্ঠিত ট্রেন থেকে পড়ে প্রাণহানি—কমলগঞ্জে নিহত যুবক জুবায়ের মৌলভীবাজার সীমান্ত মাদক ও অবৈধ পণ্য প্রবেশে ঝুঁকিতে

এমপি হাজী মুজিবের ভালোবাসায় উৎসবে মেতে উঠল শিশুরা

রাজু দত্ত / ২৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) তাঁর নিজ বাসভবনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছেন। একই সঙ্গে শিশুদের অংশগ্রহণে আয়োজন করা হয় বর্ণিল মেহেদী উৎসব।

শুক্রবার (২০ মার্চ) সকালে কমলগঞ্জ উপজেলার খুশালপুর গ্রামে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। এতে শিশুদের শুধু নতুন পোশাকই উপহার দেওয়া হয়নি; এমপির পরিবারের নারীরা পরম স্নেহ ও মমতায় নিজ হাতে শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেন। এতে শিশুদের মাঝে ঈদের আনন্দ আরও বহুগুণে বৃদ্ধি পায়। একপর্যায়ে পুরো আয়োজনটি উৎসবের গণ্ডি ছাড়িয়ে সুধী সমাবেশে রূপ নেয়।

শিশুদের এই আনন্দঘন আয়োজনে সংহতি জানাতে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ এবং কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সংসদ সদস্য হাজী মুজিব বলেন, “সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”


আরো সংবাদ পড়ুন...