রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম :
জনপদের দর্পণ হতে কমলগঞ্জে এলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ ভোরে কমলগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা: বাসের পেছনে ট্রাকের ধাক্কা, ৩৫০ মুরগির প্রাণহানি ও আহত ২ কমলগঞ্জে ৬৩০০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই শ্রীমঙ্গলে অবৈধ তেল মজুদ: দুই ব্যবসায়ীকে জরিমানা কমলগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যু, চা শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন কমলগঞ্জে তিন শতাধিক দৌড়বিদদের অংশগ্রহণে লাউয়াছড়া ম্যারাথন অনুষ্ঠিত ট্রেন থেকে পড়ে প্রাণহানি—কমলগঞ্জে নিহত যুবক জুবায়ের মৌলভীবাজার সীমান্ত মাদক ও অবৈধ পণ্য প্রবেশে ঝুঁকিতে

যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আতিকুর রহমানের উদ্যোগে কমলগঞ্জে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

রিপোর্টার : / ২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের বিভিন্ন পয়েন্টে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আতিকুর রহমানের উদ্যোগে প্রায় ৩০০ জন পথচারীর মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য শামিমুর রহমান, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহবুব রহমান, কমলগঞ্জ সদর ছাত্রদলের সভাপতি শেখ রাজিব মিয়া, কমলগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য মেহেদী হাসান ফাহিম, সোহেল মিয়া, আল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আরো সংবাদ পড়ুন...